পদত্যাগ করবেন না ফারুক

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০২:২৬ এএম, ৩০ মে ২০২৫
জালালাবাদ প্রতিদিন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদকে আর ‘কন্টিনিউ’ করতে চান না অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খবরটির সত্যতা নিশ্চিত করে সিদ্ধান্তের বিষয়ে দুই একদিন সময় নিয়েছিলেন বিসিবি সভাপতি। তবে ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগেই নিজের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন, পদত্যাগ করছেন না তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এমনটিই জানিয়েছেন ফারুক।

তিনি বলেছেন, ‘(স্পোর্টস) উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেনি। তবে বলেছে তারা চায় না আমি আর কন্টিনিউ করি। কিন্তু আমি পদত্যাগ করছি না। যেহেতু আমি নির্বাচিত একজন বোর্ড সভাপতি।
’ গতকাল রাতে ফারুককে নিজের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ ভূঁইয়া।

আরও পড়ুন