রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সে রামিসাকে পাশের ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে যে, জাকির হোসেন পল্লবী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। এ নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হয় এবং রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়।
এদিকে রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পল্লবীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দাবি, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, খুনির পরিচয় একটাই — সে একজন ধর্ষক ও ঘাতক।
রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ: অভিযুক্ত জাকিরকে ঘিরে রাজনৈতিক পরিচয় প্রকাশ
জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৪ মে ২০২৬
