লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) পূর্ব লন্ডনের বো-গ্রীল রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র উপদেষ্টা জাহাঙ্গীর খান, আলামগীর আহমদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি গোলাম মোস্তফা ফটিক, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক রেকী, সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক ছালিক মিয়া, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম রাজা, সহ কোষাধ্যক্ষ রাবেল আহমেদ,প্রেস ও মিডিয়া সম্পাদক লিটন আহমেদ, সদস্য আব্দুল্লাহ আল নোমান, আদনান চৌধুরী, ফয়সল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জের উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়।
