আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আকিজ গ্রুপে নিয়োগ ২০২৫, বেতন ছাড়াও পাবেন নানা সুবিধা
জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৩ মে ২০২৫
