মৌলভীবাজারে মনু ও জুড়ী নদীর পানি বি/পদসীমার উপরে

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০২ জুন ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি: ঠানা ৩ দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মৌলভীবাজারের নদী, খাল, বিল ও হাওরে বাড়ছে পানি। জেলার চারটি প্রধান নদী মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ীতে পানি বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ১ জুন রবিবারের রাতে  বুলেটিন অনুযায়ী, জুড়ী নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ও মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, নদীতে পানি বাড়ছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন