সিলেটে জটিল হচ্ছে আইনি কার্যক্রম

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ জুলাই ২০২১

ফরেনসিক ল্যাব না থাকায় মারাত্মক সমস্যায় সিলেটের আইনি কার্যক্রম। প্রতিবেদন সময় মতো না আসায় শত শত মামলা থানায় পড়ে থাকছে। এতে সুষ্ঠু ও ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন আইনজীবীরা।

পাশাপাশি রাষ্ট্র বিরাট অঙ্কের ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট সাঈদা খানম বলেন,  ভিসেরা রিপোর্টের জন্য ল্যাবে যায় কিন্তু সঠিক সময়ে সেটি না পাওয়ায় তদন্ত কর্মকর্তা আমাদের কাছে মামলাটি হস্তান্তর করতে পারছেন না।  

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের মতো সব আদালতের কাজে বিঘ্নিত হচ্ছে ভিসেরা রিপোর্টের জন্য। ঢাকা ও চট্টগ্রামের পর গতবছর রাজশাহীতে ভিসেরা ল্যাবের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু সিলেটসহ দেশের অন্য বিভাগগুলোতে ভিসেরা ল্যাব না থাকায় সমস্যা হচ্ছে।

আরও পড়ুন