ওসমানীনগরে প্রবাসী ছাত্রদল কর্মীর বাড়ীতে হামলা-ভাঙচুর

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৯ অগাস্ট ২০২৪

ওসমানীনগরে প্রতিনিধি: ওসমানীনগরে ইংল্যান্ড প্রবাসী ছাত্রদল কর্মী মো. আলমগীরের বাড়ীতে হামলা ও ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৭ আগস্ট ) বিকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও গ্রামে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রবাসী মো. আলমগীরের ছোট ভাই জাকির আহমদ বলেন, গত বুধবার বিকালে স্থানীয় কয়েকজন বিএনপির ইলিয়াস আলী গ্রুপের কর্মী আমাদের বাড়ীতে এসে অতর্কিত হামলা, ভাঙচুর ও আমাকে মারধর করে। হামলায় আমার মাথা, পা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। তিনি বলেন, আমার ইংল্যান্ড প্রবাসী ভাই (আলমগীর) দেশে থাকতে ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ আব্দুলের গ্রুপ করতেন এই অপরাধে গতকাল ইলিয়াস গ্রুপের নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।

জাকির আহমদ আরও বলেন, আমি ওসমানীনগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। যার কারণে এখন আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে হামলার ঘটনা আমরা জেনেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন