সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর পরিবার নিরাপত্তাহীন

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯১ রাজাগল্লি এলাকায় যুক্তরাজ্য প্রবাসী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

গত ১৪ নভেম্বর  শুক্রবার বিকেলে নগরীর রাজাগল্লি হামলা, ভাঙচুরের ঘটনায় ও প্রতিপক্ষ প্রভাবশালী থাকায় এখন নিরাপত্তাহীনতায় দিন পার করছে ওই পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরানের ভাতিজা আকরাম আহমদ গ্রেপ্তারের ঘটনার পর সিলেট নগরীতে রাজনৈতিক উত্তেজনা বাড়ে।  এরই ধারাবাহিকতায় সিলেট নগরীর ৯১ রাজাগল্লি এলাকায় তার নাতি ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুর রিফাতের বাসায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনা পর থেকে আব্দুর রিফাতের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরদিকে পরিবার নিরাপত্তাহীন থাকায় যুক্তরাজ্যে  প্রতিনিয়ত দুশ্চিন্তায় সময় পার করছেন আব্দুর রিফাত।

যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রিফাতের পিতা আব্দুর রাকিব বলেন, আমার বাসায় হামলার ঘটনার পর আমি সিলেট কোতোয়ালি মডেল  থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। যার কারণে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

নগরীর রাজাগল্লির স্থানীয় বাসিন্দারা রাশেদ খাঁন বলেন, একটি রাজনৈতিক গ্রেপ্তারের পর নির্দিষ্ট পরিবারের ওপর এ ধরনের হামলা কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে সংগঠিত কোনো উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন।  যদিও এসব অভিযোগের স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

যুক্তরাজ্য থেকে মুঠোফোনে আব্দুর রিফাত বলেন, আমার বাসায় হামলার ঘটনার পর  আমরা পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছি না, উল্টো পুলিশ  আমার পিতাকে থানায় মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। স্থানীয়দের মতে, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য উদঘাটন সম্ভব নয়। রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতা ও ভাংচুর কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আরও পড়ুন