দক্ষিণ সুরমায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৯ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার পেরেরচক বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা বেগম (৩৫) উপজেলার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। মোগলাবাজার থানার সাব ইনস্পেকটর (এসআই) আলিফ আহমদ সিলেট ভয়েসকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার দুপুরে শ্রীরামপুরে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তার স্বামী ও সন্তানরা আহত হন। পরে আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে  সিয়াম আহমদ (১০) মারা যান।’

আরও পড়ুন