হবিগঞ্জে কালেঙ্গা সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশব্যাক

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৬ মে ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

সোমবার (২৬মে) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির।

 

কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১৯ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখন্ডে পাঠিয়ে দেয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। তাদের পরিচয় সনাক্তে প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানায় বিজিবি।

আরও পড়ুন