চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

জালালাবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১১:০০ এএম, ১৩ মে ২০২৫

চোখের অপারেশন করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। তার সঙ্গে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা করানোর কথা রয়েছে বিএনপির মহাসচিবের।

আরও পড়ুন